নিলামে তোলা হচ্ছে ডায়ানার সেই ‘প্রতিশোধের পোশাক’
প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ বা ‘প্রতিশোধের পোশাক’ এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ডিসেম্বর বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি বিক্রির জন্য তুলবে। এর আগে চলতি মাসে লন্ডনে প্রদর্শনীর পর পোশাকটি হংকং, জেনেভা ও নিউইয়র্কে নেওয়া হবে। শেষ পর্যন্ত নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে নিলাম। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন ১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ডায়ানাকে এই কালো পোশাকে দেখা যায়। শরীরের সঙ্গে আঁটসাঁট, কাঁধখোলা পোশাকটি তার পরনের অন্যান্য পোশাকের তুলনায় বেশ ব্যতিক্রমী ছিল। বিশেষ করে পোশাকটি পরার সময়ের ঘটনাপ্রবাহের কারণে এটি পরে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিতি পায়। নিলামে পোশাকটির দাম ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার [...]
